আন্তর্জাতিক

ইরানকে সতর্ক করলো পাকিস্তান

বিশাল ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ধোঁয়া আকাশে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাতাসে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ধোঁয়া ছড়িয়ে পড়ছে, দূরে শহর ও শিল্পাঞ্চল দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি গোষ্ঠী জয়েশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় ইরানকে সতর্ক করে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার জয়েশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। জঙ্গি গোষ্ঠীটি এর আগে পাকিস্তানের সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল।

পাকিস্তান জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন শিশু নিহত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে গতকাল মঙ্গলবার রাতে বিধিবহির্ভূতভাবে বিমান হামলা চালিয়েছে ইরান। পাকিস্তানের সার্বভৌমত্বের এ লঙ্ঘন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম গুরুত্বর হতে পারে।

এই ঘটনায় তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি জোরালো প্রতিবাদ জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। তাছাড়া পাকিস্তানে ইরানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানাতে ডেকে পাঠিয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইরানের বক্তব্য জানা যায়নি। এ নিয়ে গত কয়েক দিনে তৃতীয় কোনো দেশে হামলা চালাল ইরান। এর আগে ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে তারা।

বিষয়:ইরান পাকিস্তান বেলুচিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…