আন্তর্জাতিক

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

পাকিস্তানে ভূমিকম্পের কেন্দ্রের রেডিও তরঙ্গ ও কম্পনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

+ গ্রাফিক্স (সংগ্রহ)

পাকিস্তানে আবারও আঘাত হেনেছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। শনিবার (২৭ জুন) দেশটিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে, শুক্রবার সন্ধ্যায়ও পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এনসিএস জানায়, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে।

অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশিত হয়নি।

বিষয়:৫ দশমিক ৫ মাত্রা পাকিস্তান ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…