ক্রিকেট

রিজওয়ানের পর শাকিলের সেঞ্চুরি, উইকেট পাচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একে অপরের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে প্রস্তুতি নিচ্ছেন, একজন হাতে ব্যাট ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছে পাকিস্তান। প্রথমে ডানহাতি উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, খানিক পর বাঁহাতি সৌদ শাকিল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। দুই শতকে প্রথম ইনিংসে রানের পাহাড়ের পথে ছুটছে স্বাগতিক দল।

বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে বিপর্যয়ের মধ্যে সাইম আইয়ুবের সঙ্গে হাল ধরেছিলেন শাকিল। বিপর্যয় কাটিয়ে ওঠার পর বিদায় নেন ওপেনার সাইম। পরে শাকিলের সাথে কাঁধ মেলান রিজওয়ান।

ছয়ে ব্যাটে নেমে শাকিলকে দারুণ সঙ্গ দেন রিজওয়ান। প্রথমদিন ২৪ রানে অপরাজিত ছিলেন, দ্বিতীয় দিনে দ্রুত রান তুলতে থাকেন। ব্যক্তিগত রানে একসময় শাকিল এগিয়ে থাকলেও মেরে খেলতে থাকা রিজওয়ান দ্রুত টপকে যান তাকে। তুলে নেন সেঞ্চুরি, খেলেন ১৪২ বল। রিজওয়ানের সেঞ্চুরিতে ৮ চার এবং ২ ছক্কার মার রয়েছে। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

প্রথমদিন ফিফটি করা শাকিল এদিনও ধীরেসুস্থে খেলতে থাকেন। রান তোলায় রিজওয়ানের তাড়া থাকলেও নিজের মতো এগোতে থাকেন তিনি। প্রায় দুইশত বল, ১৯৫ বল খেলে রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। সেঞ্চুরির পথে ৪ মারেন পাঁচটি। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৫ রান তুলেছে পাকিস্তান। সেঞ্চুরিয়ান রিজওয়ান ১১১ ও শাকিল ১০৩ রানে অপরাজিত আছেন।

বিষয়:পাকিস্তান বাংলাদেশ রাওয়ালপিন্ডি রিজওয়ান শাকিল সাইম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…