আন্তর্জাতিক

আইএমএফ থেকে পাকিস্তান শত কোটি ডলারের দ্বিতীয় কিস্তি পেয়েছে

পাকিস্তানের স্টেট ব্যাংক ভবনের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের স্টেট ব্যাংক অব পাকিস্তান ভবনের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা ও স্থাপত্যশৈলী প্রদর্শিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) প্রোগ্রামের অধীনে ঋণের দ্বিতীয় কিস্তি পেয়েছে পাকিস্তান।

বুধবার (১৪ মে) পাকিস্তান সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইএফএফ চুক্তির অধীনে দ্বিতীয় কিস্তিতে পাকিস্তান বিশেষ এসডিআর হিসেবে ৭৬০ মিলিয়ন ডলার পেয়েছে, যা ১.০২৩ বিলিয়ন ডলারের সমতুল্য।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি সপ্তাহের শেষে অর্থাৎ আগামী শুক্রবার (১৬ মে) দ্বিতীয় কিস্তিতে পাওয়া এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রতিফলিত হবে।

এর আগে গত শুক্রবার ভারতের প্রতিবাদ সত্ত্বেও পাকিস্তানের জন্য প্রায় ১০০ কোটি ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকে ভোটদানে বিরত থাকে ভারত।

তাদের দাবি, এর আগে ঋণের টাকার সদ্ব্যবহারের ক্ষেত্রে ‘খারাপ ট্র্যাক রেকর্ড’ রয়েছে পাকিস্তানের।

বিষয়:আইএমএফ পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…