চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড খেলা বন্ধ, বাতিল হলে জিতবে কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের দেয়া ৪০২ রানের হিমালয়সম রান তাড়ায় ছুটছে পাকিস্তান। ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছে বাবর আজমের দল। এরপরেই ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। এমন বাস্তবতায় ম্যাচটি পরিত্যক্ত হলে অবশ্য লাভই হবে পাকিস্তানের। রান তোলার গড়ে এগিয়ে আছে তারা। তাতে সেমিফাইনালের স্বপ্ন টিকে থাকবে বাবর আজমের দলের।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চোট কাটিয়ে ফেরা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন শনিবার টসে হারে। বাবর আজমের আমন্ত্রণে আগে ব্যাট করে কিউইবাহিনী। সেখানেই বাজিমাত। দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৪০১ রান তুলে বিশ্বকাপের টানা দুবারের ফাইনালিস্টরা।

৪০২ রানের লক্ষ্যে নেমে দলীয় ৬ রানে ওপেনার আবদুল্লাহ শফিককে হারিয়ে দারুণ ভাবেই চাপে পড়েছিল পাকিস্তান। তবে সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও ফখর জামান।

বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৩ বলে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন ফখর জামান। তিন অংকে পৌঁছাতে ৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় উইকেটে এখন পর্যন্ত ১১৭ বলে ১৫৪ রান যোগ করেছেন ফখর আর বাবর আজম। ৫১ বলে ৪৭ রান করা বাবর সঙ্গ দিচ্ছেন ফখরকে।

সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় হারের পরই শেষ চারের সম্ভাবনাটা জোরালো হয় পাকিস্তানের। শেষ দুটি ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে খেলার বড় সুযোগ তাদের সামনে। বৃষ্টি আইন বলছে, পাকিস্তান এগিয়ে আছে ১০ রানে। অর্থাৎ, আর খেলা না হলে জিতবে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডপাকিস্তানফখরবাবরভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT