চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির ‘পক্ষপাত’ মেনে নিতে পারছে না পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারসহ ৫ জন নিহত হয়েছেন। ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিবৃতি দিয়েছিল। যা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। বলছে, অভিভাবক সংস্থাটি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার বলেছেন, আইসিসির বিবৃতি ‘বাছাইকৃত, পক্ষপাতদুষ্ট’। আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের নাম উল্লেখ না করেই আলাদাভাবে বিবৃতি দিয়েছে। এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আগামী মাসে পাকিস্তানে হতে চলা ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

তথ্যমন্ত্রী আতা বলছেন, ‘আমরা আইসিসির এই বিবৃতিকে প্রত্যাখ্যান এবং নিন্দা জানাই, যেখানে এই ধারণা দেয়া হয়েছে যে, পাকিস্তানের হামলায় তিনজন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। আইসিসি আফগানিস্তান বোর্ডের দাবি স্বাধীনভাবে যাচাই করার চেষ্টা করেনি এবং পাকিস্তানের আক্রমণ দাবি করে একটি বিবৃতি দিয়েছে।’

গত শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলার তিন ক্রিকেটার বিমান হামলায় নিহত হন। পরে আফগান বোর্ড শোক জানানোর পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়। রশিদ খানদের জায়গায় সিরিজটিতে জিম্বাবুয়েকে যুক্ত করেছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআফগানিস্তানজিম্বাবুয়েনাকভিপাকিস্তানবিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT