চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে নোবেল প্রস্তাবের পরদিনই ইরানে হামলায় পাকিস্তানের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২২, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও ইরানের হামলার পর পাকিস্তানের নিন্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংলাপই একমাত্র সমাধান, হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন আখ্যাত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার একদিন পরই যুক্তরাষ্ট্রের ইরান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২২ জুন) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “আমরা ইসরায়েল-ইরান সংঘাতে উত্তেজনা আরও বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন। ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসন ভয়াবহ সহিংসতা ও অস্থিতিশীলতা ডেকে আনছে। যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ফলে এ অঞ্চলে এবং এর বাইরেও ভয়াবহ প্রভাব পড়বে।”

Banglabid

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সব নীতিমালার লঙ্ঘন করেছে এবং জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।”

পাকিস্তান অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলে, “সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী এটি একমাত্র গ্রহণযোগ্য পথ।”

ট্রাম্পের নোবেল মনোনয়ন

Reneta

এর আগে শনিবার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়।

সম্প্রতি ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক ভূমিকা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ওঠে। ভারত গত ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান চালায়। পাকিস্তান পাল্টা বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ১০ মে দুই দেশ সমঝোতায় পৌঁছে যুদ্ধবিরতি ঘোষণা করে।

ইরানে মার্কিন হামলা

রোববার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন যুদ্ধবিমান ও সাবমেরিন থেকে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে সফল হামলা চালানো হয়েছে।

ট্রাম্প বলেন, “ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। হামলাগুলো সামরিক দিক থেকে অসাধারণ সফলতা।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি শান্তি না আসে, তাহলে আরও বড় আকারের হামলা চালানো হবে। আমাদের হাতে আরও অনেক টার্গেট আছে এবং সেগুলো কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলপাকিস্তানপাকিস্তানের নিন্দাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র: বিএনপি

পরবর্তী

ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র! ইরানও দিল পাল্টা জবাব

পরবর্তী
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানে বিস্ফোরণ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র! ইরানও দিল পাল্টা জবাব

নিহত এমদাদুলের ছবি, কিশোরগঞ্জের ঠিকানা নিয়ে ধোঁয়াশা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকায় নিহত এমদাদুলের পাসপোর্টে কিশোরগঞ্জের ঠিকানা নিয়ে ধোঁয়াশা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT