চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের কাছ থেকে শিক্ষা নেবে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player celebrating after a wicket at a stadium in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে বেশ কয়েকবার জয়ের দ্বারপ্রান্তে গিয়েও খালি হাতে ফিরেছিল আফগানিস্তান। এবার সেই সব পরাজয়ের আক্ষেপ ঘুচিয়েছে রশিদ খানের দল। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানরা। ম্যাচ হেরে পাকিস্তানের অধিনায়ক শাদাব খান জানান, এই ম্যাচ থেকে তাদের শিক্ষা নেয়ার আছে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে একশও ছুঁতে পারেনি পাকিস্তান। ৯ উইকেট হারিয়ে ৯২ রানেই তারা থামে। টি-টুয়েন্টিতে এটি তাদের পঞ্চম সর্বনিম্ন স্কোর। জবাবে ১৩ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় আফগানিস্তান।

পরিকল্পনা অনুযায়ী খেললেও তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতাকেই দায়ী করলেন পাকিস্তানের অধিনায়ক শাদাব খান। ২৪ বর্ষী এই লেগস্পিনার বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমরা ঠিকঠাক ছিলাম। অনেক সময় তরুণদের নার্ভাসের কারণে এমন কিছু ঘটে যায়। তাদের আরও সুযোগ দেয়া দরকার। আশা করি তারা ছন্দে ফিরবে।’

‘তবে পেশাদারিত্বের জায়গা থেকে আমি কোনো অজুহাত দিতে পারি না। এই ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইহসান ও জামান ভালো করেছেন। নাসিম ও ইমাদের ফেরাটাও দারুণ ছিল। নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে এমন জয়ের পর অধিনায়ক রশিদ খান বলেন, ‘ম্যাচটি জিততে পেরে দারুণ লাগছে। কারণ পাকিস্তানের সঙ্গে আমরা সবসময় ছোট ব্যবধানে হেরেছি। আশা করি জয়ের এই ধারা অব্যাহত থাকবে। আফগানিস্তানের জার্সিতে অধিনায়কের দায়িত্ব পাওয়ার এটি আমার দারুণ একটি অর্জন।’

‘শুধু এই সিরিজই নয়, বিশ্বকাপের আগে আমাদের আরও উন্নতি করতে হবে। এখন থেকেই আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাই এবং ম্যাচ খেলে বছরের শেষ নাগাদ সম্পূর্ণ প্রস্তুত দল গঠন করতে হবে।’

ট্যাগ: আফগানিস্তানটি-টুয়েন্টিপাকিস্তানরশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নকল হাত-পা বানানো যার নেশা

পরবর্তী

রমজান আল্লাহর পক্ষ থেকে একটি হাদিয়া: বায়তুল মোকাররম খতিব

পরবর্তী
বায়তুল মোকাররমের খতিবের ছবি, ধর্মীয় বক্তা, ইসলামিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান আল্লাহর পক্ষ থেকে একটি হাদিয়া: বায়তুল মোকাররম খতিব

সিয়াম কীভাবে ফরজ হল?. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্যাণময় রামাযান ১: সিয়াম কীভাবে ফরজ হল?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT