বাংলাদেশ

পদ্মা সেতু যতদিন থাকবে, শেখ হাসিনার নাম ততদিন উচ্চারিত হবে: কাদের

শেখ হাসিনা সম্পর্কে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি প্যানেল আলোচনায় বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলার পতাকা ও চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘যতদিন এই পদ্মা সেতু থাকবে, ততদিন শেখ হাসিনা নামটি অহংকারের সঙ্গে উচ্চারিত হবে’ বলে মন্তব্য করেছেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখের দিকে চেয়ে পদ্মা পাড়ের মানুষ তাদের ফসলি জমি পৈত্রিক সম্পত্তি ত্যাগ করেছিল- উৎসর্গ করেছিল আমি তাদের কাছে আজ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পদ্মা সেতু নির্মাণের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানিয়ে তিনি বলেন: নিজস্ব অর্থায়নে যখন পদ্মা সেতু হয়েছে, তখন এই সেতু নির্মাণে কারও কোন কৃতিত্ব নেই; একজন সকল কৃতিত্ব, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

পদ্মা সেতুর নামকরণ প্রসঙ্গে তিনি বলেন: কেন তার (শেখ হাসিনা) পদ্মা সেতুর সঙ্গে তার নাম থাকবে না! এই দাবি ছিল সারাদেশে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা এই দাবি গ্রহণ করেননি। তিনি বলেছেন এই পদ্মা সেতুর জন্য আমি এত অপমানিত, জাতি হিসাবে অপমানিত, সেখানে আমার নাম আমার পরিবারের কারো নাম থাকবে না।

পদ্মা সেতু যতদিন থাকবে শেখ হাসিনার নাম ততদিন থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন: আমি এখান থেকে এতোটুকু শান্ত্বনা নিয়ে যাচ্ছি যে, আপনার নাম (শেখ হাসিনার) পদ্মা সেতুর হৃদয়ে লেখা হয়ে গেছে। যতদিন এই পদ্মাসেতু থাকবে ততদিন আপনার নামটি অহংকারের সঙ্গে উচ্চারিত হবে।

বিষয়:Obaidul Quader Padma Bridge Prime Minister Sheikh Hasina ওবায়দুল কাদের পদ্মা সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…