চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ৭৭৫ জনের বেশি মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার নতুন করে ৫০ জনের বেশি সেনার তথ্য হতাহতদের তালিকায় যুক্ত হয়েছে। এতে সংঘাতে এখন পর্যন্ত আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৭ জনে। নিহত হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে নিহত ও আহতের সংখ্যা ৭৭৫ জনে পৌঁছেছে।

Banglabid

এদিকে ইরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা এবং দেশটিকে সহায়তা করা যেকোনো দেশের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থার মাধ্যমে ইরানকে কোনো ধরনের সহায়তা দেয়, তাহলে সেই দেশও ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতির’ মুখে পড়বে।

ট্রাম্প আরও বলেন, এটি হবে একটি ‘ইকোনমিক ডি-ডে’। ইরানের হুমকি মোকাবিলা ও দেশটিকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

Reneta

তবে ট্রাম্পের এই হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় ডেকে আনবে।

তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট, বিশেষ করে নজিরবিহীন ঋণ ও ক্রমবর্ধমান সুদের ব্যয় থেকে মানুষের দৃষ্টি সরাতেই এমন বক্তব্য দিচ্ছেন।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়ার পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৭৫ইরানমার্কিন সেনা হতাহতযুক্তরাষ্ট্রসিএনএন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

পরবর্তী

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT