বিনোদন

অস্কার ২০২৩: যা আছে জানার

অস্কার ২০২৩ এর জন্য মনোনীত সিনেমার চরিত্র ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২৩ এর মনোনীত সিনেমার বিভিন্ন চরিত্র ও অভিনেতাদের কাল্পনিক ছবি, যা সিনেমার জগতের বিভিন্ন দিক তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর মাত্র কয়েকদিন পরেই বসবে জমকালো অস্কারের আসর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেনে নিন এবছরের অস্কার সম্পর্কে কিছু তথ্য।

অস্কার কখন?
৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে আগামি রবিবার (১২ মার্চ)। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে প্রদান করা হবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই পুরস্কার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই অনুষ্ঠান। চলবে তিন ঘণ্টা। তার দুই ঘণ্টা আগে শুরু হবে রেড কার্পেট ইভেন্ট। বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে।

উপস্থাপনা কে করছেন?
এবারের অস্কার উপস্থাপনা করবেন জিমি কিমেল। ২০১৭ এবং ২০১৮ সালের অস্কারের অনুষ্ঠানে তিনি উপস্থাপকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

সেরা ছবির মনোনয়ন পেয়েছে কোন কোন সিনেমা?
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি), অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স, দ্য ফেবলম্যানস, টার এবং টপ গান : ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং।

পুরস্কার তুলে দেবেন কারা?
রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, আরিয়ানা ডিবোস, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, ত্রয় কটসুর, জোনাথন মেজর্স, মেলিসা ম্যাককার্থি, জানেল মোনাই, দীপিকা পাড়ুকোন, কুয়েস্টলাভ, জো সালদানা এবং ডনি ইয়েন।

শো-তে কী থাকছে?
অ্যাকাডেমি জানিয়েছেন, সব ক্যাটাগরির পুরস্কারই লাইভ শোতে ঘোষণা করা হবে। গত বছর কিছু ক্যাটাগরির পুরস্কার শো-এর আগে দেয়া হয়েছিল। এবারের অনুষ্ঠানে পারফর্ম করবেন রিয়ান্না। থাকছেন রাহুল শিল্পিগুণ এবং কালা ভৈরবা। ‘নাটু নাটু’ গাইবেন তারা। শোনা যাচ্ছে লেডি গাগাও ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটি গাইবেন।

এবারের ফেভারিট কারা?

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে এটি। ৯টি মনোনয়ন পেয়ে কাছাকাছি অবস্থানে আছে ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’।

বিষয়:৯৫ তম অস্কার অস্কার পরিচালক সিনেমা সেরা অভিনেতা সেরা নির্মাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…