চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেন্ডন ফ্রেজারের হাতে সেরা অভিনেতার পুরস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২৩
- সেমি লিড, বিনোদন
A A

৯৫ তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে ব্রেন্ডন ফ্রেজারের হাতে। ‘দ্য হোয়েল’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

‘দ্য হোয়েল’ ছবিতে ফ্রেজার অভিনয় করেছেন একজন ৬০০ পাউন্ড ওজনের সমকামীর চরিত্রে। অতিরিক্ত ওজন ও অসুস্থতার কারণে হুইলচেয়ারই যার ভরসা। ১৭ বছর বয়সী মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে যান তিনি। সিনেমাটি স্যামুয়েল ডি হান্টারের একই নামের নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে।

এই ছবিতে অভিনয়ের জন্য ফ্রেজারকে পুরো ছবি জুড়ে প্রায় ৩০০ পাউন্ড ওজনের প্রস্থেটিক স্যুট পরতে হয়েছে। স্যুটটি কিছুটা জ্যাকেটের মতো যার ওপরে এয়ারব্রাশ মেকআপ করা হতো যেন সেটি মানুষের ত্বকের মতো দেখায়। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা মেকআপ চেয়ারে থাকতে হতো তাকে।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন অস্টিন বাটলার (এলভিস), কলিন ফ্যারেল (দ্য বানশিজ অব ইনিশেরিন), পল মেসকাল (আফটারসান) ও বিল নাই (লিভিং)।

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯৫ তম অস্কারঅস্কার ২০২৩অস্টিন বাটলারকলিন ফ্যারেলব্রেন্ডন ফ্রেজারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকাদান বাড়ায় কমছে হামের ঝুঁকি

জুন ১, ২০২৬

প্রশংসা-সমালোচনায় সরব দর্শক ও নির্মাতারা

জুন ১, ২০২৬

‘রকস্টার’-এ শাকিবের পাশে কে এই নতুন মুখ?

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অমোচনীয় নাম তোফায়েল আহমেদ

জুন ১, ২০২৬

সেমিতে নেপালের বিপক্ষে মেয়েরা ঘুরে দাঁড়াবে, আশা গোলকিপিং কোচের

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT