বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে দোকান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

ঢাকায় দোকান ভাঙচুরের প্রতিবাদে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় দোকান ভাঙচুরের ঘটনায় জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেট ও দেশের বিভিন্ন শহরে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের  দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি) বাহারুল আলম।

সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এতথ্য জানান।

আইজিপি বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। এ বিষয়ে পুলিশের টিম কাজ করছে বলে জানান আইজিপি। তিনি বলেন, সরকার কোনও আইনানুগ আন্দোলনে বাধা দিচ্ছে না। তবে প্রতিবাদের নামে অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করবো না।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই প্রসঙ্গে বলেন, এমন এক সময়ে যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছি, তখন আমাদের দেশবাসীর কাছে এ ধরনের দুঃখজনক উদাহরণ স্থাপন করা দুঃখজনক।

তিনি আরও বলেন, এসব ব্যবসার বেশিরভাগই স্থানীয় বিনিয়োগকারী, কেউ কেউ বিদেশি যারা বাংলাদেশকে বিশ্বাস করতেন। তারা সবাই দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। যারা এই জঘন্য ভাঙচুর করেছে তারা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।

বিষয়:গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…