আন্তর্জাতিক

ওজন কমাতে ডায়েট করে অনুশোচনায় অপরাহ উইনফ্রে

অপরাহ উইনফ্রে ওজন কমানোর ডায়েটের ছবি, হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাহ উইনফ্রে ওজন কমানোর জন্য ডায়েটের ছবি, তিনি হাসিমুখে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জনপ্রিয় টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রে বলেছেন, তিনি তার ওজন নিয়ন্ত্রণ করতে ওষুধ সেবন করেছেন এবং এর জন্য এখন তিনি অনুশোচনা করছেন। তিনি বলেন, ওজন কমাতে ডায়েট সংস্কৃতিতে অংশ নিয়ে আমি অনুতপ্ত।

এনডিটিভি জানিয়েছে, ‘মেকিং দ্য শিফট: এ নিউ ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ওয়েট’ শিরোনামের একটি ইভেন্টে তিনি ডায়েট সংস্কৃতিতে অংশ নেওয়া এবং এর ফলে হওয়া অনুশোচনার কথা জানান। তিনি বলেন, ডায়েট সংস্কৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বছরের পর বছর ধরে পরিবর্তিত হয়েছে।

৭০ বছর বয়সী উইনফ্রে বলেছেন, আমাদের মধ্যে অনেকেই দেহের সৌন্দর্য বাড়াতে ডায়েট সংস্কৃতিতে অংশ নিয়েছেন যা পরবর্তীতে আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমালোচনা করা হয়েছে। আমরা লজ্জিত হয়েছি।

অপরাহ উইনফ্রে বলেন, এই আলোচনার লক্ষ্য হল আপনার চারপাশের লোকেদের যাচাই-বাছাই করা বন্ধের পাশাপাশি সেই যাচাই-বাছাই থেকে নিজেকে মুক্ত করা। উইনফ্রে বলেন, অন্যরা যেভাবে বাঁচতে পছন্দ করে তার জন্য তাকে বিচার করা বন্ধ করুন।

বিষয়:অপরাহ উইনফ্রে ওজন ডায়েট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…