চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানল, হলিউড তারকাদের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
বিনোদন
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপ ভয়াবহ দাবানলে তছনছ হয়ে গেছে। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯৩ জন প্রাণ হারিয়েছে। মার্কিন সরকারের নিষ্ক্রিয় ভূমিকার কারণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মনে করছেন নাগরিকরা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হলিউড তারকারাও।

রবিবার ইনস্টাগ্রামে ডোয়াইন জনসন অগ্নিনির্বাপণ কর্মীদের ছবি শেয়ার করেছেন। সেই সাথে একটি ভিডিও মেসেজও দিয়েছেন। সেখানে তিনি মানুষকে অনুদান দিতে ও সাহায্য করতে বলেছেন।

অভিনেতা বলেন, ‘আমি জানি এতক্ষণে বিশ্বের প্রায় সব মানুষই আমাদের হাওয়াই মাউই দ্বীপের ধ্বংসলীলা দেখেছেন। আমার মন ভেঙ্গে গেছে, আমি জানি আপনাদেরও। গত কয়েকদিন ধরে আমি দেখছি প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে সব শেষ হয়ে যাচ্ছে। হৃদয়বিদারক।’ তিনি আরও বলেন, ‘অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে কথা বলেছি সাহায্যের ব্যাপারে।’

শুক্রবার জেসন মোমোয়াও কথা বলেছেন দাবানল প্রসঙ্গে। তিনি পর্যটকদের হাওয়াই যেতে নিষেধ করেছেন এই সময়ে। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মাউই এখন বেড়াতে যাওয়ার জায়গা নয়। দ্বীপটি বর্তমানে ভীষণ বিপর্যস্ত।’

অভিনেতা জানান, স্থানীয় স্বল্প মূল্যের ফ্লাইটগুলো দাবানলের শিকারদের দ্বীপ থেকে সরিয়ে নিতে সহায়তা করছে এবং স্থানীয় হোটেলগুলি আশ্রয়হীনদের অগ্রাধিকার দিচ্ছে। এই পরিস্থিতিতে সেখানে টুরিস্ট গেলে স্থানীয়রা এই সুযোগ পাবেন না।

মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনেত্রী, সঞ্চালক ও বক্তা অপরাহ উইনফ্রে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমি একটি অনুদান দেব। সমস্ত ধোঁয়া এবং ছাই স্থির হয়ে যাওয়ার পরে কী কী নির্মাণ করতে হবে তা বোঝা যাবে। এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া হতে যাচ্ছে।’

Reneta

৮ আগস্ট মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। দাবানলে ২ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগই লাহাইনা এলাকায় ছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাহ উইনফ্রেজেসন মোমোয়াডোয়াইন জনসনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT