শৈশবের দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়ান অপরাহ উইনফ্রে

একজন নারী সংবাদ উপস্থাপিকা চ্যানেল আই অনলাইনের জন্য সংবাদ উপস্থাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সবসময়ে অপরাহ উইনফ্রের অতিথি হয়ে আসেন তারকারা। এবার তিনিই এলেন অতিথি হয়ে হলিউড তারকা ড্রিউ ব্যারিমোরের চ্যাট শো-তে। জানালেন শৈশবের কঠিন সময়ের কথা।
‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অপরাহ উইনফ্রে বলেছেন, ‘আমি ছোটবেলায় অনেক কষ্ট সহ্য করেছি এবং ঘুরে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘একারণেই আমি একটি স্কুল তৈরি করেছি যেখানে আমার মতোই দেখতে মেয়েরা ভর্তি হতে পারবে। যেই মেয়েরা দরিদ্র পরিবারের, অবহেলিত, তাদের জন্য এই স্কুল। তাদের জন্য ভালো পরিবেশ তৈরি করতে চেয়েছি। তারা যা হারিয়েছে, তা ফিরিয়ে দিতে চেয়েছি।’
অপরাহ উইনফ্রেকে বর্ণবাদের শিকার হতে হয়েছে শৈশবে। সেই সবদিনের দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়ান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






