রাজনীতি

করিডোর ইস্যুতে শুধু বিএনপি কথা বলছে: মির্জা আব্বাস

মির্জা আব্বাস করিডোর ইস্যুতে বিএনপির বক্তব্য প্রদান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা আব্বাস ও অন্যান্য নেতারা করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

করিডোর ইস্যুতে দেশের স্বার্থে এখন একমাত্র বিএনপিই সরব, আর কেউ এ বিষয়ে মুখ খুলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ (১২ মে) সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, করিডোর নিয়ে বিএনপি ছাড়া আর কেউ কোনো কথা বলছে না। অথচ বিএনপির বিপক্ষে সবাই কথা বলছে। তারা মনে করছে, আওয়ামী লীগের মতো বিএনপিকেও শেষ করে দিলে দেশটা লুটেপুটে খাওয়া যাবে। কিন্তু বিএনপি সেটা হতে দেবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্র বিরাগভাজন হোক, তবু দেশের স্বার্থে কথা বলতেই হবে। দেশের মাটি, ভূমি, নিরাপত্তা—এসব নিয়ে কোনো আপস নয়। বিএনপি জনগণের পক্ষেই অবস্থান নিয়েছে, আগামীতেও জনগণের স্বার্থেই কাজ করবে।

মির্জা আব্বাস সরকারের করিডোর নীতিকে জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করেন এবং এ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের আহ্বান জানান।

বিষয়:বিএনপি মির্জা আব্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…