চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনভিত্তিক ডেটিং অ্যাপে প্রতারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারী তার মোবাইল ফোন ব্যবহার করছেন, অন্যদিকে তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লির একজন সিভিল সার্ভিস পরীক্ষার্থী অনলাইনভিত্তিক ডেটিং অ্যাপে একজন নারীর সাথে পরিচিত হন। পরে তার সাথে দেখা করতে যান একটি ক্যাফেতে। সেখানে তাদের খাবারের বিল হয় ১ লাখ ২০ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এটি শুধুমাত্র একজনের সাথে ঘটে যাওয়া ঘটনা। দেশটির অনলাইনভিত্তিক ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা প্রায় প্রতিনিয়তই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। 

এনডিটিভি জানিয়েছে, এসব অনলাইন অ্যাপের ফলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে এবং এর বেশিরভাগই প্রকাশিত হয় না। যার অন্যতম কারণ হলো ভুক্তভোগীরা তাদের পরিবারকে জানাতে চায় না যে তারা এমন কিছুর সাথে যুক্ত হয়েছে বা আছে। ডেটিং অ্যাপে প্রতারণা এখন দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদসহ ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ছড়িয়ে পড়েছে।

টিন্ডার, বুম্বলে, হিনজে এবং ওকেকুপিড নামের বেশ কিছু ডেটিং অ্যাপ বেশ জনপ্রিয় হয়ে পড়েছে দেশটিতে। যেখানে নারীরা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে ভুক্তভোগীদের সাথে কথা বলেন এবং সরাসরি সাক্ষাৎ করতে চান একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট কোন ক্যাফেতে। ক্যাফেতে দেখা করতে যাওয়ার পর ওই নারী খাবারের অর্ডার দিয়ে থাকে। অনেক সময় এমন কিছু অর্ডার করে যা মেনুতেও থাকে না। খাবার শেষে ওই নারী তাড়াহুড়ো করে ক্যাফে থেকে পালিয়ে যান। এরপর যখন বিল আসে তখন ভুক্তভোগী বুঝতে পারেন যে এই বিল অস্বাভাবিক। এসময় প্রতিবাদ করলে তাকে ক্যাফে স্টাফ বা বাউন্সাররা হুমকি দেয় ফলে ওই টাকা পরিশোধ করতে বাধ্য হন ভুক্তভোগী।

Banglabid

সাম্প্রতিক দিল্লির ওই ঘটনায় পুলিশ ক্যাফের মালিক অক্ষয় পাহওয়া এবং ডেটিং অ্যাপের ওই নারী আফসান পারভীনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, এই কেলেঙ্কারির সাথে বেশ কয়েকজন থাকে যার মধ্যে আছে ক্যাফের মালিক এবং ম্যানেজার। পুলিশ আরও জানায়, অক্ষয় পাহওয়া পুলিশকে বলেছেন, বিলের ১৫ শতাংশ পান ওই নারী, ৪৫ শতাংশ পান মালিক এবং বাকি ৪০ শতাংশ পায় ম্যানেজার।

সামাজিক মাধ্যমে একজন জানিয়েছে, তিনি এই ধরণের একটি ডেটিংয়ে গিয়ে ৪৫ হাজার রুপি খুইয়েছেন যা তার ধারণার থেকে কয়েকগুণ বেশি। অন্য একজন ব্যবহারকারী বলেছেন, তিনিও এই ধরণের প্রতারণার শিকার হন। যখন তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তখন দেখেন যে তার পাশের টেবিলের একজনও তার মতই প্রতারণার শিকার হয়েছেন।

নারীরাও এধরণের প্রতারণার শিকার হচ্ছেন। এই মাসের শুরুতে, দিল্লি পুলিশ ডেটিং অ্যাপে নারীদের সাথে বন্ধুত্ব করার জন্য এবং তাদের বাড়িতে ডাকাতির অভিযোগে দুজন পুরুষকে গ্রেপ্তার করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেটিং অ্যাপভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানি-ডেনমার্ক ম্যাচে উদ্বেগজনক গতিবিধি, গ্রেপ্তার ১

পরবর্তী

মাগুরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

পরবর্তী
বজ্রপাতের সময় আকাশে আলো ও বজ্রপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

শিক্ষার্থীর আঁকা হার্টের ছবি, যা ভাইরাল হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষার খাতায় ছাত্রের আঁকা হার্টের ছবির বিবরণ ভাইরাল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT