বিনোদন

চারটি ‘বাহুবলী’র বাজেটে বলিউডে এক ছবি!

বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর বাজেট ১৬০০ কোটি রুপি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য এই ছবি চারজন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে শুরু হতে চলেছে এক নতুন মহাযুদ্ধ। যে যুদ্ধের নাম ‘রামায়ণ’! বহু প্রতীক্ষিত এই সিনেমার টিজার প্রকাশের পর আলোচনা তুঙ্গে! শুধু তাই নয়, নীতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমাটি হতে যাচ্ছে একটি মেগা প্রজেক্টও, যা দুই পর্বে বিভক্ত।

ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন এই ছবির প্রথম ঝলক। যা নিয়ে দর্শকমহলে রীতিমত উত্তেজনা শুরু হয়ে গেছে। এবার জানা গেল, আসন্ন এই ছবির বাজেট সম্পর্কে।

ভারতীয় গণমাধ্যমের খবর, রাম-রাবণের ঘটনা পর্দায় আনতে বাজেট ধরা হয়েছে ১৬০০ কোটি রুপি! যা চারটি ‘বাহুবলী’ নির্মাণের বাজেট!

বড় আয়োজনে নির্মিত ‘বাহুবলী দ্য বিগিনিং’ এর বাজেট ছিলো ১৮০ কোটি রুপি, এবং ‘বাহুবলী দ্য কনক্লুশন’-এর বাজেট ছিলো ২৫০ কোটি রুপি! সেই হিসেবে চারটি ‘বাহুবলী’র সমপরিমাণ বাজেটে নির্মিত হচ্ছে ‘রামায়াণ’!

যার প্রথম পর্বের নির্মাণেই ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি, যেখানে বিশালাকৃতির সেট, চোখ ধাঁধানো ভিএফএক্স আর পৌরাণিক চরিত্রের বিস্তৃত জগৎ রচিত হচ্ছে। এরপর দ্বিতীয় ভাগে অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য আরও ৭০০ কোটি খরচ করা হবে যেখানে থাকবে ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স।

বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে তৈরি এই সিনেমার মোট বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি রুপি, যা হতে যাচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

কিন্তু কেন এত বড় ঝুঁকি নিলেন প্রযোজক? ছবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছবি নির্মাতা নমিত মালহোত্রার কাছে রামায়ণ কোনো সিনেমা নয়, ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য। তাই আন্তর্জাতিক দর্শকের আকৃষ্ট করতে হলে ছবির মাত্রা হোক কিংবা ভিজ্যুয়াল কোনো ক্ষেত্রেই আপস করেননি তিনি। প্রযোজকের দৃঢ় বিশ্বাস তিনি এই ছবির থেকে আর্থিক লাভও করবেন।

‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন হনুমান। ‘রামায়ণ’ এর প্রথম  মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং দ্বিতীয় ভাগ আসবে দীপাবলি ২০২৭-এ।

বিষয়:বলিউড যশ রণবীর কাপুর রাবন রাম রামায়ণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…