শিক্ষা

নিজেদের দ্বন্দ্বে শিক্ষার পরিবেশ ব্যাহত করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের দৃশ্য, অন্ধকারে মুখোশধারী ছাত্রলীগ কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের সময় অন্ধকারে মুখোশধারী ছাত্রলীগ কর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

একের পর এক সংঘর্ষে লিপ্ত হয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যহত করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।

গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যায় ৭টার দিকে সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ২ গ্রুপ সিক্সটিনাইন ও সিএফসি।

সিএফসির ২০-২১ সেশনের একজন কর্মী কথা কাটাকাটির এক পর্যায়ে সিক্সটিনাইনের ১৯-২০ সেশনের একজন কর্মীর কলার চেপে ধরে এবং দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় কর্মী তাদের নিজস্ব হলে ফিরে গেলে এ ঘটনার জের ধরে সংঘর্ষ বাঁধে ২ গ্রুপের মধ্যে।

দফায় দফায় চেষ্টা করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি রাত আনুমানিক সাড়ে দশটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এছাড়া ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে চবি প্রক্টর নুরুল আজিম শিকদার বলেন,পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিএফসি গ্রুপটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটিনাইন গ্রুপটি সাবেক সিটি মেয়র আ জ ম নাসিরউদ্দিনের অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়।

এর আগে সিক্সটি নাইন গ্রুপটি বেলা সাড়ে বারোটার দিকে শাখা ছাত্রলীগের আরেক বগিভিত্তিক গ্রুপ বিজয়ের(মকু) সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষে আহত হয় প্রায় ১৫ জন শিক্ষার্থী।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…