চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় নিহত গীতিকার-সাংবাদিক ওমর ফারুক বিশাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২২
বিনোদন
A A

কাভার্ড ভ্যানের চাপায় গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক বিশালের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মরজাল পল্লীবিদ্যুৎ সমিতিসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে মোটরসাইকেলে মরজাল বাজারে যাচ্ছিলেন ওমর ফারুক। ওই সময় মহাসড়কটির মরজাল পল্লীবিদ্যুৎ সমিতিসংলগ্ন স্থানে পৌঁছার পর এ দুর্ঘটনা ঘটে। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওমর ফারুকের লাশ উদ্ধার ও কাভার্ড ভ্যানটি জব্দ করে।

প্রায় এক দশক ধরে গান লিখেছেন বিশাল। তার কথায় শ্রীকান্ত আচার্য, অনুপম রায়, তাহসানসহ বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। ‘তোমার ভালো মন্দে’, ‘দমে দমে’সহ বেশ কয়েকটি গানের সুবাদে পরিচিতি পেয়েছেন এ গীতিকার।

পেশাগতজীবনে একটি অনলাইন গণমাধ্যমের যুগ্ম বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন ওমর ফারুক বিশাল। তার মৃত্যুতে গীতিকারদের সংগঠন ‘গীতিকবি সংঘ’ শোক জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর ফারুক বিশাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT