চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিমেল ৪’ মন্দ লাগলে সমালোচনা মাথা পেতে নেব: অমি

টিজার বলছে, ওয়েব দর্শকদের ঈদ মাতাবে 'ফিমেল ৪'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
বিনোদন
A A
ফিমেল ৪ সিনেমার মূল কাস্টের ছবি, শহরের ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় নাটক ‘ফিমেল’-এর নতুন কিস্তি এবার আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। মুক্তির আগে এর কয়েক ঝলকের টিজার উন্মোচিত হয়েছে। যা দেখে নড়েচড়ে বসেছেন দর্শকরা। তারা বলছেন, এবার ঈদুল আযহায় ওয়েব মাতিয়ে রাখবে ‘ফিমেল ৪’।

ফিমেলের প্রতিটি কিস্তি জনপ্রিয়তা পেয়েছে। নতুন কিস্তি ইউটিউব থেকে ওটিটি-তে আনায় কেউ কেউ অখুশি হয়েছেন।

অমি বলছেন, এ ছাড়া কোনো উপায় ছিল না। তিনি বললেন, প্রতিটি কনটেন্ট একটু একটু করে বড় করেছি। ইউটিউবের জন্য আর বড় করার কিছু ছিল না। এজন্য ওটিটির জন্য বানিয়েছে। যারা একবার দেখবে তারা অবশ্যই পছন্দ করবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শুধু বলবো, আপনারা একবার হলেও দেখুন। ফিমেল ৪- ওটিটির জন্য অনেক বড় পরিসরে বানিয়েছি। কনটেন্ট দেখার পর মন্দ লাগলে সমালোচনা মাথা পেতে নেব।

Banglabid

সম্প্রতি মুক্তি পায় ‘ফিমেল-৪’ এর ফার্স্ট লুক। তাতে দেখা যায় এই পরিচালকের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সব প্রিয় মুখকে। জিয়াউল হক পলাশ থেকে শুরু করে মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা প্রমুখ। আর বুধবার সন্ধ্যা ৭টায় এসেছে টিজার। তাতে চমক হিসেবে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা ইরেশ যাকেরকে!

‘ফিমেল’ নাটকের আগের তিন কিস্তিই ইউটিউবে দর্শকের মাতিয়েছে। তাই এবার পুরোদস্তর ওয়েব ফিল্ম হিসেবে ‘ফিমেল ৪’ আসছে ওটিটি প্লাটফর্মে। এই প্রসঙ্গে অমি বলেন, প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি, শিখছি, ভুল করছি, আবার নিজেকে সংশোধন করছি। ওটিটিতে আমার কাজ দেখতে গেলে টাকা দিতে হয়। নতুন প্লাটফর্ম, নতুন নিয়ম। তাই কাজটিও আমি ওই রকম যত্ন সহকারে করি। আপনারা যদি টাকা দিয়ে ভালো কাজ দেখেন তাহলে আমাদের দেশে ভালো কাজের সংখ্যা আরও বেড়ে যাবে। নির্মাতারা বড় পরিসরে কাজ করার সাহস পাবে।

বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “অমি ও তার টিমের সঙ্গে আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা খুবই ভালো। তাছাড়া ‘ফিমেল’ খুব জনপ্রিয় একটা ফ্রাঞ্চাইজি। ফিমেলের কিস্তিগুলো দারুণ উপভোগ করেন দর্শক। গত বছর ‘ফিমেল ৩’ এসেছিলো আমাদের চ্যানেল থেকে। রিলিজের পরপরই সেটি বেশ দারুণ সাড়া পায়। তাই জনপ্রিয় এই নাটকটিকে আমরাও চাই আরো বড় পরিসরে আনতে। আশা করছি এই ওয়েব ফিল্মটিও দর্শকদের সমানভাবে ভালো লাগবে।“

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিওটিটিওয়েব ফিল্মপাভেলফিমেলফিমেল ৪বঙ্গমারজুক রাসেললিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলু মৃধাশিমুলসিনেমাসুমন পাটোয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ

আগস্ট ১২, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার কে এই ভারতীয় ক্রিকেটার

আগস্ট ১২, ২০২৬

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT