ফুটবল

আর্জেন্টিনার গ্রুপে মরক্কো-ইউক্রেন

অলিম্পিক ফুটবল: স্বাগতিক ফ্রান্স পেল সহজ প্রতিপক্ষ

ফিফা প্যারিস ২০২৪ অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস ২০২৪ ফিফা ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মঞ্চে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী জুলাইয়ে বসছে প্যারিস অলিম্পিকের আসর। আসরের ছেলে-মেয়ে উভয় ইভেন্টের ফুটবলের ড্র হয়েছে। বর্তমান বিশ্বজয়ী আর্জেন্টিনা খেলবে মরক্কো ও ইউক্রেনের বিপক্ষে। স্বাগতিক ফ্রান্স ছেলে-মেয়ে উভয় গ্রুপেই সহজ প্রতিপক্ষ পেয়েছে।

ছেলেদের ইভেন্টে স্বাগতিক ফ্রান্স আসর শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে। আর্জেন্টিনা শুরুটা করবে মরক্কো ম্যাচ দিয়ে। মেয়েদের ইভেন্টে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আসর শুরু করবে জাপানের মুখোমুখি হয়ে, জার্মানি মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

মেয়েদের ফুটবলের গ্রুপ
গ্রুপ এ- ফ্রান্স, কলম্বিয়া, কানাডা, নিউজিল্যান্ড।

গ্রুপ বি- মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া এবং জাম্বিয়া ও মরক্কোর মধ্যকার জয়ী দল।

গ্রুপ সি- স্পেন, জাপান, নাইজেরিয়া ও সাউথ আফ্রিকার মধ্যকার জয়ী দল এবং ব্রাজিল।

আর্জেন্টিনার গ্রুপে মরক্কো-ইউক্রেন

ছেলেদের ফুটবলের গ্রুপ
গ্রুপ এ- ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ জয়ীর সাথে গিনির ম্যাচের মধ্যকার জয়ী দল।

গ্রুপ বি- আর্জেন্টিনা, মরক্কো, ইউক্রেন এবং এএফসি-৩।

গ্রুপ সি- এএফসি-২, স্পেন, মিশর, ডোমিনিকান রিপাবলিক।

গ্রুপ ডি- এএফসি-১, প্যারাগুয়ে, মালি, ইসরায়েল।

আর্জেন্টিনার গ্রুপে মরক্কো-ইউক্রেন

খেলা হবে যেসব মাঠে
অলিম্পিক ফুটবলে ছেলে এবং মেয়েদের খেলা হবে ফ্রান্সের ভিন্ন শহরের সাতটি স্টেডিয়ামে। সেগুলো হল-
পার্ক ডে প্রিন্সেস, প্যারিস।
স্টেড ডে বোর্ডাক্স, বোর্ডাক্স।
স্টেড ডে লা বিউজিয়ার, নঁতে।
স্টেড ডে লায়ন, লায়ন।
স্টেড ডে মার্শেই, মার্শেই।
স্টেড ডে নিস, নিস।
স্টেড জিওফ্রে-গুইচার্ড, সেন্ট-এতিয়েন।

বিষয়:অলিম্পিক ২০২৪ আর্জেন্টিনা ইউএসএ পার্ক ডে প্রিন্সেস প্যারিস ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…