ক্রিকেট

মঈনের সন্তানরা বাংলাদেশ-পাকিস্তান নাকি ইংল্যান্ডের সমর্থক?

England cricket team player with family after match victory. Channel i News - চ্যানেল আই নিউজ

England cricket player with family celebrating after winning a match, with a cricket trophy in hand. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার মঈন আলীর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের বার্মিংহামে। খেলছেনও ইংল্যান্ড জাতীয় দলে হয়ে। বাংলাদেশের সঙ্গেও একটা মধুর সম্পর্ক রয়েছে ইংলিশ অলরাউন্ডারের। মঈনের স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশী বংশোদ্ভূত। সমর্থকদের থেকে তাই প্রশ্নও আসে, তারকা ক্রিকেটারের ছেলে-মেয়েরা তাহলে কোন দেশকে সমর্থন করবে?

বিশ্বকাপের মাঝে এক সাক্ষাৎকারে খেলাধুলার বাইরের বিষয়েও মন খুলে কথা বলেছেন মঈন। কিছুটা মজার ছলেই জানতে চাওয়া হয়েছিল- তার সন্তানরা ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের মিশ্রণে হলেও কোন দেশকে সমর্থন করবে? মঈন বলেছেন, ‘ইংল্যান্ড নিশ্চিত। এটা শুধুমাত্র ইংল্যান্ডই হবে।’

ইংল্যান্ডের প্রতি ৩৬ বর্ষী মঈনের অনুভূতিও সামনে এনেছেন তারকা ক্রিকেটার, ‘আমি যখন ছোট ছিলাম, আমার মনে হয় না যে পাকিস্তানের সমর্থক ছিলাম। তবে দলটির প্রতি আলাদা করে নজর রাখতাম। কারণ আমার মামারা এবং আমার পরিবারের অন্যরা সেটাই করত।’

‘কিন্তু অনুভব করতাম যে, মন থেকে ইংল্যান্ডকেই সমর্থন করছি। সবসময় চাইতাম ইংল্যান্ড ভালো করুক। জানি না, এই কারণেই হয়ত ইংল্যান্ডের হয়েই খেলার আকাঙ্ক্ষা জেগেছিল।’

‘শুধু ভাবতাম, ইংল্যান্ডের হয়ে খেলা, নিজের সেরাটা দিয়ে খেলার কথা। এমনকি পাকিস্তান-ভারতের বিপক্ষেও খেলার স্বপ্ন দেখতাম। সবসময় ভাবতাম এটিই আমার জন্য সবচেয়ে বেশি রোমাঞ্চকর একটি বিষয় হবে।’

বিষয়:ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ভারত মঈন আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…