চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজমতউল্লাহ’র ঝলকে প্রোটিয়াদের পরীক্ষায় রাখল আফগানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কাগজে-কলমে সেমিফাইনালের দৌড়ে আফগানরা টিকে থাকলেও সমীকরণটা ছিল প্রায় অসম্ভব। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানেই জিততে হতো আফগানদের। সমীকরণ সামনে রেখে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নেমে চাপে পড়েছিল আফগানরা। তবে আজমতউল্লাহ’র দুর্দান্ত ইনিংসে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে হাসমতউল্লাহ শহিদীর দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। আজমতউল্লাহ ওমরজাইয়ের অপরাজিত ৯৭ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রানের সংগ্রহ গড়েছে আফগানিস্তান।

ব্যাটে নেমে প্রোটিয়া বোলারদের ভালোভাবেই মোকাবেলা করেছিলেন আফগানদের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪১ রান তোলেন তারা। নবম ওভারে প্রথম বলে গুরবাজ ফিরে যান ২২ বলে ২৫ রান করে।

পরের দুইওভারে আরও দুই ব্যাটারকে হারায় তারা। জাদরান ফিরে যান ৩০ বলে ১৫ রান করে। হাসমতউল্লাহ ফেরেন ৭ বলে ২ রান করে।

৪৫ রানে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়া আফগানদের হাল ধরেন রহমত শাহ ও আজমতউল্লাহ। ৪৯ রানের জুটি গড়ে রহমত ফিরে যান ৪৬ বলে ২৬ রান করে।

এরপর ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন আজমতউল্লাহ। ৭১ বলে তুলে নেন ফিফটি। এরপর নুর আহমেদকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪৪ রানের জুটি গড়েন। ৪৬তম ওভারে দলীয় ২০৪ রানে নুরকে ফেরান জেরাল্ড কোয়েটজি।

Reneta

৪৮তম ওভারে মুজিব উর রহমানকে নিজের চতুর্থ শিকার বানান কোয়েটজি। এরপর সেঞ্চুরির কাছে গিয়ে আক্ষেপ নিয়ে ইনিংস শেষ করতে হয়েছে আজমতউল্লাহকে। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। ওভারের শেষ বলে রান আউট হন নাভিন উল হক।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন জেরাল্ড কোয়েটজি। লুনগি এনগিদি ও কেশব মহারাজ নেন দুটি করে উইকেট। আন্দিলে ফেলুকোয়ও নেন এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওমরজাইওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডডি ককমুজিবরাশিদলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT