চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাচদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ মিশনটা আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই করেছিল বাংলাদেশ। পরের চারটি ম্যাচে অবশ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ নিউজিল্যান্ড, স্বাগতিক ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের দল। টুর্নামেন্টে টিকে থাকতে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় চায় টিম টাইগার্স।

কলকাতার ইডেন গার্ডেনে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে ফিরতে ডাচদের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখনও সেমিফাইনালে খেলার সুযোগ শেষ হয়ে যায়নি বলে মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

চোটের কারণে ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারা তাসকিন ম্যাচটিতে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। ম্যাচপূর্ব প্রেস কনফারেন্সে শুক্রবার টাইগারদের স্পিডস্টার হাজির হয়েছিলেন। শান্ত মেজাজে বল গেলেন, ‘আপনি জানেন আমি এরআগে ভারতে ২০১৬ বিশ্বকাপে খেলেছিলাম। ইনশাল্লাহ আমি আগামীকাল খেলছি। খেলোয়াড় হিসেবে অবশ্যই অনেকবেশি খেলতে পছন্দ করি।’

তাসকিন খেলতে নামলে অবধারিতভাবেই একাদশে একটি পরিবর্তন আসবে। আগের দুই ম্যাচে তার পরিবর্তে সুযোগ পেয়েছিলেন হাসান মাহমুদ। অবশ্য তার বাদ পড়ার সম্ভাবনাই বেশি। শেষ মুহূর্তে তাসকিন খেলতে না পারলে অবশ্য হাসানকে আবারও খেলতে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকলকাতানেদারল্যান্ডসবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬

ইয়ামালের ‘আশাবাদ ও আত্মবিশ্বাস’ ভালো লাগছে কোচের

জুলাই ২, ২০২৬

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT