চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান থেকে বিতাড়িত আফগানদের পুরস্কার উৎসর্গ করলেন জাদরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনার ইব্রাহিম জাদরানের চমৎকার ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের বোলিং আক্রমণ হয়ে পড়েছিল সাদামাটা। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা পাওয়া হয়নি। ১১৩ বলে ১০ চারে ৮৭ রানের ইনিংস খেলে অবশ্য আফগানিস্তানের জয়ের ভিত্তি গড়ে দিয়ে হন ম্যাচসেরা। 

খেলা শেষে পুরস্কার নেয়ার পর চাঞ্চল্যকর এক বক্তব্য রাখেন। পাকিস্তান থেকে বিতাড়িত আফগানদের জন্য ম্যাচসেরার পুরস্কারটি উৎসর্গের কথা সাফ জানিয়ে দেন।

‘আমি নিজের এবং আমার দেশের জন্য খুবই আনন্দিত। এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি আমি তাদের উৎসর্গ করতে চাই, যাদের পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।’

পাকিস্তানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২১ অক্টোবর ৩,২৪৮ আফগান শরণার্থী পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে এসেছেন। পাকিস্তানি কর্তৃপক্ষের মতে, অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কারের সময়সীমা ঘোষণা করার পর থেকে ৫১ হাজারেরও বেশি আফগানকে বিতাড়িত করা হয়েছে।

পাকিস্তান ভিত্তিক একটি দৈনিক পত্রিকার মতে, শুধুমাত্র বৈধ পাসপোর্ট এবং ভিসাধারীদের জন্য সীমান্ত অতিক্রম সীমাবদ্ধ করার সরকারি সিদ্ধান্ত ১ নভেম্বর কার্যকর হবে। এরপরে কাউকে পাকিস্তানি পরিচয়পত্র বা আফগান পারমিট করে পাক-আফগান সীমান্ত অতিক্রম করতে দেয়া হবে না। পাকিস্তানে আনুমানিক ১.৭৩ মিলিয়ন আফগান নাগরিকের আইনি নথির অভাব রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজাদরানপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT