ক্রিকেট

বাংলাদেশের জন্য সুখবর

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দে একত্রিত হয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে কাঁধের চোটে খেলতে পারেননি তাসকিন আহমেদ। কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারা নিয়েও ছিল সংশয়। সেই শঙ্কা তাসকিন নিজেই দূর করে জানালেন, ডাচদের সঙ্গে তিনি মাঠে ফিরছেন।

ম্যাচপূর্ব প্রেস কনফারেন্সে শুক্রবার টাইগারদের স্পিডস্টার হাজির হয়েছিলেন। শান্ত মেজাজে বল গেলেন, ‘আপনি জানেন আমি এরআগে ভারতে ২০১৬ বিশ্বকাপে খেলেছিলাম। ইনশাল্লাহ আমি আগামীকাল খেলছি। খেলোয়াড় হিসেবে অবশ্যই অনেকবেশি খেলতে পছন্দ করি।’

আসরে বাংলাদেশের প্রথম তিন ম্যাচে খেলেছেন তাসকিন। এরমধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে বল করেন ৬ ওভার করে, আর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৮ ওভার। তিন ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন কেবল দুবার।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ তাসকিন নেদারল্যান্ডস বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…