চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় ব্যর্থতা নিয়ে তাসকিনের ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং-বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী ভালো পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। পাঁচ ম্যাচের চারটিতে হেরে সেমিফাইনালে খেলার সম্ভাবনাও বেশ ক্ষীণ! খেলোয়াড়রা মাঠে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়ছেন। বিষয়টি নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করেছেন তাসকিন আহমেদ।

স্কোয়াডে থাকা সকলের উপরই ব্যর্থতার দায়ভার এসে পড়াটা স্বাভাবিক ব্যাপার হলেও টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, বোর্ড, দল সংশ্লিষ্ট অন্যরা যেন দায়ের মধ্যে পড়েন না। ইডেন গার্ডেন্সে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তাসকিনের কথায় তাই ‘দায় বণ্টন নীতি’র একটা চিত্রই ফুটে উঠল।

‘যখন দল খারাপ করে, তখন আমাদের ১৫ জনকেই (খেলোয়াড়দের) সবকিছু নিতে হয়। সব সমালোচনা, সব চাপ। এটাই স্বাভাবিক। আবার দল যখন ভালো করবে, তখন আমরাই সবাই মিলে উদযাপন করব ভালো সময়টা।’

ভারতের মাটিতে চলতি আসরে চলছে রান উৎসব। বোলাররা পিচ থেকে পাচ্ছেন না বাড়তি সুবিধা। এই কন্ডিশনে পেসাররা শুধুমাত্র গতি দিয়ে উইকেট পাওয়া সম্ভব নয় বলেই মনে করেন টাইগার স্পিডস্টার।

‘আমি এই বিশ্বকাপ খেলে যা দেখছি, তাতে বোলারদের জন্য কিছুই নেই। সব গ্রাউন্ড ব্যাটিং বান্ধব। এখানে কিছু চ্যালেঞ্জ আছে। সবকিছুই তাই গতি দিয়ে হবে না। আমরা বিশ্বের গতিসম্পন্ন বোলারদের দেখছি, তারাও ভুগছে, রান দিয়ে যাচ্ছে। এধরনের কন্ডিশনে গতি দিয়ে সব করা যাবে না। কিছু স্কিলের বৈচিত্র্য ও ম্যাচ নিয়ে সচেতনতা লাগবে। স্কিল দিয়ে এরকম মাঠে ভালো করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেন গার্ডেন্সওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতাসকিননেদারল্যান্ডসবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT