চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪৬ করলেই প্রোটিয়াদের তিনে তিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে উড়ছে সাউথ আফ্রিকা। আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচেই বড় জয় পেয়েছে তারা। তৃতীয় ম্যাচে লড়ছে শুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে। রাবাদা-জানসেনদের তোপে শুরুতে চাপে পড়ে নেদারল্যান্ডস। পরে স্কট এডওয়ার্ডসের দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে তারা। ডাচদের দেয়া ২৪৬ রানের লক্ষ্য ছুঁতে পারলেই তিন ম্যাচের তিনটিতেই জয় পাবে টেম্বা বাভুমার দল।

ধর্মশালায় সাউথ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের আগে হানা দিয়েছিল বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা পর খেলা গড়ায় ৪৩ ওভার করে। টসে জিতে ডাচদের আগে ব্যাটে পাঠায় প্রোটিয়ারা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রানে থামে নেদারল্যান্ডস।

প্রোটিয়া বোলারদের সামনে শুরুর দিকে খুব একটা সুবিধা করতে পারেননি ডাচ ব্যাটাররা। জানসেন-রাবাদাদের তোপে নিয়মিত বিরতিতেই হারিয়েছে উইকেট। শেষের দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ফিফটি ও রোয়েলফ ফন ডের মেরউই ও আরিয়ান দত্তের ঝড়ো ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস।

২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করে থেমেছে তারা। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন এডওয়ার্ডস। ৬৯ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ডাচ অধিনায়ক। ১৯ বলে ২৯ রান করে আউট হন রোয়েলফ। আরিয়ান দত্ত অপরাজিত ছিলেন ৯ বলে ২৩ রান করে।

এছাড়া তেজা নিদামানুরু ২৫ বলে ২০ রান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৭ বলে ১৯ রান করেছেন। বাকীদের কেউই উল্লেখযোগ্য করতে পারেননি।

প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন, লুনগি এনগিদি ও কাগিসো রাবাদা। এছাড়া কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নেদারল্যান্ডসবাভুমাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT