চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ভিসার জন্য আইসিসিতে পাকিস্তানের আকুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ০১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে হতে চলা বিশ্বকাপে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দিতে দেরি করেছে আয়োজক দেশটি। সমর্থক-সাংবাদিকদের ভারতের ভিসা যেন দ্রুত দেয়া হয়, সেজন্য এবার আইসিসিকে অনুরোধ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির একজন মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যমে জানিয়েছে, ‘পাকিস্তানি ভক্ত-সমর্থক এবং মিডিয়ার জন্য ভিসার বিষয়টি আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে উত্থাপন করেছে পিসিবি। এক ইমেইলে পিসিবি ভিসা নীতিতে দ্রুত পদক্ষেপ নিতে আইসিসিকে অনুরোধ করেছে, যাতে মিডিয়া এবং ভক্তরা সময়মত ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারে এবং সফরকারী দলের সংবাদ সংগ্রহ ও দলকে উৎসাহ উদ্দীপনা দিতে পারে।’

আইসিসি পাকিস্তানকে ৫০ সাংবাদিকের একটি সংখ্যা ঠিক করে দিয়েছে, যেখানে আবেদন করেছে ২০৬ জনের বিশাল বহর। যারা ওই ৫০ জনের অন্তর্ভুক্ত হতে পারবেন না, তাদের নির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক না দেয়ার কারণ জানাবে ভারতীয় কর্তৃপক্ষ। তবে সমর্থকদের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটি এখনও জানতে পারছে না তারা।

‘এটি উদ্বেগজনক যে, মিডিয়া এবং ভক্তদের ভিসা নীতি সম্পর্কে এখনও অবহিত করা হয়নি। পাকিস্তান ইতিমধ্যে তাদের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি খেলে ফেলেছে এবং ছয় দিনের মধ্যে বিশ্বকাপ প্রতিযোগিতার প্রথম ম্যাচে খেলবে। পিসিবি আশা করছে, আইসিসি এবং বিশ্বকাপ সংক্রান্ত অন্যান্য কর্তৃপক্ষ তাদের বিষয়টি দ্রুত সমাধানে চেষ্টা করবে। কারণ যারা বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করবে এবং উৎসাহ প্রদান করবে, তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।’ পিসিবির ওই মুখপাত্র বলেছেন এভাবেই।

পাকিস্তানের একটি ভিসা সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, ভারতীয় হাইকমিশন সাংবাদিকদের কীভাবে ভিসা দেবে তার স্পষ্ট করেনি। অন্যদিকে, ভক্তদের আবেদনে খুব কমই সাড়া দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ-২০২৩পাকিস্তানপিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT