বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার মাঠে নামছে ভারত। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে স্বাগতিক দলটি। তবে ম্যাচটিতে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি।
শনিবার চেন্নাইয়ের সব এলাকায় বৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরেই বৃষ্টি ঝরছে চেন্নাইয়ে। তবে আবহাওয়াবিদদের মতে ৮ অক্টোবর সারাদিনে বৃষ্টি না হলেও বিকেলের দিকে হানা দিতে পারে বৃষ্টি।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল থেকে আকাশ ঝলমলে থাকবে। তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে বৃষ্টিতে ভারত-অস্ট্রেলিয়া মহারণ ভেসে যাওয়ার সম্ভাবনা কম। বিকেলের দিকে বৃষ্টি আসতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে তারা।
রোববার বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া।







