চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে গুম-খুন’র তালিকা প্রকাশ করতে হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। এ নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দী তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। এরকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যা ১৪ /১৫ জন। জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপি’র এমন দাবি কেমন করে বলে? কথায় কথায় তারা গুম খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও একই কথা-তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ অপবাদ দেয়ার জন্য করে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, গুম- খুন এইসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে, তাহলে সত্যটা কি? তারা বলুক। কাদের কাদের গুম খুন করা হয়েছে। প্রমাণ কি? তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুঁড়বে বারে বারে? এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।

আওয়ামী লীগ আমলে গুম খুন নিয়ে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন?

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদকের সাফ কথা, আওয়ামী মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

এ সময় মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারো অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT