বিনোদন

বড় হচ্ছে ইলহাম, দর্শকের জন্য তিশার ‘বড় খবর’

পরিবারের সাথে বাইরে মা ও শিশু, সূর্য্যরশ্মি ও সবুজ মাঠের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা ও শিশু বাইরে সূর্য্যরশ্মির মধ্যে, সবুজ মাঠের পাশে, আনন্দে ভরা মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোট পর্দার তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বড় পর্দাতেও সফল তিনি। মাতৃত্বের কারণে বেশকিছু দিন ধরে আছেন কাজের বাইরে। গেল বছর থেকে টুকটাক কাজ করলেও নতুন বছর থেকে হচ্ছেন নিয়মিত!

এমন সংবাদই দিলেন তিশা। শুধু তাই নয়, সোমবার সন্ধ্যায় ভক্ত অনুরাগীদের জন্য ‘বড় খবর’ এর আভাসও দিলেন তিনি।

তিশা বলেন, ‘ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি। অনেক দিন, সপ্তাহ, মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। আস্তে আস্তে ইলহামও বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ! আমি কাজে বের হলে সে বাবার সাথে থাকতে পারে! সেইজন্য আবার কাজ শুরু করেছি! তবে অল্প অল্প করে। প্রথমে কয়েকটা বিজ্ঞাপনের কাজ দিয়ে!’

বড় খবরের আভাস দিয়ে তিশা বলেন, ‘কিছুদিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন, ইনশাল্লাহ। লাভ ইউ অল!’

বিষয়:ইলহাম তিশা নাটক নুসরাত ইমরোজ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…