চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থই অনর্থের মূল!

বছরে কোটি টাকা কামিয়ে শুধু নেশাই করেছেন নোবেল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

অল্পদিনের পরিচয়ে করোনাকালে সালসাবিল নামে এক তরুণীকে বিয়ে করেছিলেন গায়ক নোবেল। মাস ছয়েক সংসারের পর আর টেকেনি নোবেলের সংসার। ছাড়াছাড়ির পর সাবেক স্ত্রীর বিভিন্ন মন্তব্য নোবেলকে পিড়া দিচ্ছে।

এ কারণে নোবেল অনুশোচনায় ভুগছেন আর বলছেন, জীবনে নেশা করার চেয়ে খারাপ হচ্ছে ভুল মানুষকে বিয়ে করা।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানের শোতে গিয়ে অকপটে নিজের অতীত প্রকাশ্যে এনে এমন মন্তব্য করে মাইনুল আহসান নোবেল বলেন, বিয়ে করাটা জীবনে সর্বোচ্চ ভুল সিদ্ধান্ত ছিল। নেশা করার চেয়ে বাজে সিদ্ধান্ত ভুল মানুষকে বিয়ে করা। সাবেক হলেও আমি তাকে নিয়ে মন্তব্য করি না। কিন্তু সে আমাকে নিয়ে নিয়মিত বাজে মন্তব্য করে যাচ্ছে। আমার এখন যে অবস্থা ফ্রাস্টেশনের চেয়েও অনেক উপরে চলে গেছি।

মাদকে আসক্ত থেকে রিহ্যাবেও গিয়েছিলেন নোবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে যখন বছরে এক থেকে দেড় কোটি টাকা ইনকাম করেছি সেই টাকা দিয়ে আসলে আমি করবো কি? তখনই ভুল পথে চলে যাই। অর্থই অনর্থের মূল, অর্থ সবার জন্য না। ইলন মাস্ক ২০০ বিলিয়ন ডলারের মালিক কিন্তু উনি তো নেশা করেন না। আমি মনে করি, নেশা করা আল কায়দায় নাম লেখানোর চেয়ে খারাপ সিদ্ধান্ত।

নোবেল জানান, তিনি শখের বসে ভয়ঙ্কর সব নেশায় জড়িয়েছিলেন। নোবেল বলেন, খুলনায় একটি রিহ্যাবে আমি ২ মাস ৩ দিন রিহ্যাবে ছিলাম। সেখান থেকে বেরিয়ে একাকিত্বে কেটেছে। কারণ আগে যাদের সঙ্গে মিশতাম তারা নেশা করতো। এখন আমি ভালো আছি। গানে ফিরেছি। রিসেন্ট শাকিব খানের ‘দরদ’ সিনেমায় দুটি গান করছি। একটি গানে ইতিমধ্যে কণ্ঠ দেয়া শেষ। আরেকটি গানের কাজ বাকি আছে।

ট্যাগ: গাননোবেলবরবাদলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানি লন্ডারিং মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

পরবর্তী

হিজবুল্লাহর ‘অর্থ যোগানদাতা’ ব্যাংকে ইসরায়েলের বিমান হামলা

পরবর্তী
ইসরায়েলি বিমান হামলার কারণে দাউদাউ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুল্লাহর ‘অর্থ যোগানদাতা’ ব্যাংকে ইসরায়েলের বিমান হামলা

মোবাইলে টিকটক অ্যাপের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই প্রকল্পে হস্তক্ষেপের দায়ে ইন্টার্নকে বরখাস্ত করেছে টিকটক কর্তৃপক্ষ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT