চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ণ ২৫, মে ২০২৬
বিনোদন
A A

সঙ্গীত, কবিতা ও সাহিত্যের এক অনন্য প্রতীক বব ডিলান। রবিবার (২৪ মে) তিনি ৮৫ বছরে পা রাখেন। ১৯৪১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী গত ছয় দশকেরও বেশি সময় ধরে বদলে দিয়েছেন লোক ও রক সংগীতের ভাষা।

এই কিংবদন্তীর জন্মদিন উপলক্ষে নোবেল প্রাইজ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে তুলে ধরা হয় ডিলানের নোবেল বক্তৃতার একটি অংশ, যেখানে তিনি তাঁর গীতিকবিতার পেছনের সাহিত্যিক প্রভাব নিয়ে কথা বলেন।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, হারম্যান মেলভিলের ‘মোবি-ডিক’, এরিখ মারিয়া রেমার্কের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এবং হোমারের ‘দ্য ওডিসি’র মতো ক্লাসিক সাহিত্যকর্ম তাঁর গল্প বলার ধরন ও মানবজীবনকে বোঝার দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। ডিলান সেখানে বলেন, গান প্রচলিত সাহিত্যের থেকে আলাদা হলেও এর প্রকাশক্ষমতা সমান শক্তিশালী; গান মূলত শোনার জন্য, পড়ার জন্য নয়।

২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে ইতিহাস গড়েন ডিলান। তাঁকে এই সম্মাননা দেওয়া হয় “মহান আমেরিকান গানের ঐতিহ্যের ভেতর নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য।” সাহিত্যে নোবেল পাওয়া প্রথম সংগীতশিল্পী হিসেবেও তিনি বিশেষ মর্যাদা অর্জন করেন।

১৯৬১ সালে নিউইয়র্কে এসে ফোক সংগীতের জগতে প্রবেশের পর খুব দ্রুতই ষাটের দশকের পরিবর্তনের কণ্ঠস্বর হয়ে ওঠেন ডিলান। ‘ব্লো ইন’ ইন দ্য উইন্ড’, ‘দ্য টাইমস দে আর আ-চেঞ্জিং’’ ও ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’-এর মতো গান তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।

১৯৬৫ সালে ফোক সংগীতের ধারা ভেঙে ইলেক্ট্রিক রক সংগীতে ঝুঁকে তিনি ব্যাপক আলোড়ন তোলেন। তাঁর ‘হাইওয়ে সিক্সটি ওয়ান রিভিজিটেড’ ও ‘ব্লন্ড অন ব্লন্ড’ অ্যালবাম আজও সংগীত ইতিহাসের মাইলফলক হিসেবে বিবেচিত হয়। একই বছরে প্রকাশিত ‘লাইক আ রোলিং স্টোন’ গানটি জনপ্রিয় সংগীতের ধারা বদলে দেওয়া অন্যতম সৃষ্টির স্বীকৃতি পেয়েছে।

নিজের গাওয়া কোনো গান বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে না উঠলেও গীতিকার হিসেবে তাঁর প্রভাব ছিল অসামান্য। জিমি হেন্ড্রিক্স, জনি ক্যাশ, জর্জ হ্যারিসন, অ্যাডেলে ও গানস এন রোজেসসহ বহু শিল্পী তাঁর লেখা গান গেয়ে বিশ্বজুড়ে সাফল্য পেয়েছেন।

Reneta

দীর্ঘ ক্যারিয়ারে ডিলান ফোক, রক, কান্ট্রি, ব্লুজ ও গসপেলসহ বিভিন্ন ধারার সংগীতে কাজ করেছেন। প্রকাশ করেছেন ৪০টিরও বেশি স্টুডিও অ্যালবাম। তাঁর অর্জনের তালিকায় রয়েছে ১০টি গ্র্যামি, একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম।

এ ছাড়া তিনি রক এন্ড রোল হল অব ফেম এবং সংরাইটার হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি তাঁর জীবন ও সংগীত নিয়ে নির্মিত ‘আ কম্প্লিট আননোউন’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছেও তাঁকে নতুনভাবে পরিচিত করে তুলেছে। ইয়াহু

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারনোবেলবব ডিলনবব ডিলানরক এন্ড রোললিড বিনোদনলোক সংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT