ফুটবল

হালান্ড-সরলথে ভর করে বিশ্বকাপ বাছাইয়ে ভালো শুরু নরওয়ের

নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড ও আলেক্সান্ডার সরলথের গোলে দারুণ শুরু করেছে নরওয়ে। শনিবার ২০২৬ বিশ্বকাপে ইউরোপীয় বাছাইয়ে মলদোভার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় তুলেছে তারা। জয়ে এক ম্যাচ খেলা নরওয়ে গ্রুপ ‘আই’য়ে শীর্ষে রয়েছে।

মলদোভায় ম্যাচে গোলের শুরু করেন বরুসিয়া ডর্টমুন্ড তারকা জুলিয়ান রায়ারসন। ২৩ মিনিটে দ্বিতীয় গোলটি আসে ম্যানচেস্টার সিটির গোলমেশিন হালান্ডের থেকে। ৩৮ মিনিটে ৩-০ করেন লিভারপুল মিডফিল্ডার থিলো অ্যাসগার্ড।

প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে মলদোভার জালে চতুর্থ গোলটি জড়ান অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আলেক্সান্ডার সরলথ। ৬৯ মিনিটে মলদোভার কফিনে শেষ পেরেকটি ঠোকেন তলুইস তারকা অ্যারণ ডোনাম। ৫-০ গোলের বড় জয়ে বাছাইয়ে গ্রুপপর্ব দারুণ শুরু হয় দলটির।

এপর্যন্ত তিনবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছে স্ক্যান্ডেনেভিয়ান দেশটি। সবশেষ ১৯৯৮ সালে হালান্ডের জন্মের দুবছর আগে বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। এপর্যন্ত ক্লাব পর্যায়ে দারুণ সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি ২৪ বর্ষী হালান্ড।

২০২২ বিশ্বকাপের বাছাইয়ে অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন হালান্ড। ২০২৪ সালে তৃতীয় হয়ে দলটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে উঠতে ব্যর্থ হয়।

বিষয়:নরওয়ে মলদোভা সরলোথ হালান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…