চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে নৌকার প্রার্থী শাম্মী আহমেদসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালে ড. শাম্মী আহমেদসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার ৪ ডিসেম্বর বিকেলে যাচাই বাছাইয়ের শেষ দিনে জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। নৌকার এমপি প্রার্থী শাম্মীর প্রতিদ্বন্দী একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ এর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ জন হচ্ছেন বরিশাল-১ আসনের জাকের পার্টির মো: রিয়াজ মোর্শেদ জামান খান, বরিশাল-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের মো: মিরাজ খান, জাতীয় পার্টি-জেপির ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো: আসাদুজ্জামান, বরিশাল-৬ আসনে মোহাম্মদ সামশুল আলম, স্বতন্ত্র প্রার্থী মো: জাকির খান সাগর, মো: শাহরিয়ার মিয়া, নুরে আলম সিকদার এবং বাংলাদেশ কংগ্রেসের মো: হুমায়ুন কবির।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, দৈত নাগরিক হওয়ায় বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি অস্ট্রেলিয়ারও নাগরিক বলে জানা গেছে। তবে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের কর ফাঁকির অভিযোগ প্রমানণত না হওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এছাড়া বরিশাল-৬ আসনে মোহাম্মদ সামশুল আলমকে ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সামশুল আলম বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি ওই উপজেলার আ’লীগের সভাপতি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশালমনোনয়ন বাতিলরাজনীতিশাম্মী আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT