আন্তর্জাতিক

আদিবাসীদের স্বীকৃতি প্রশ্নে অস্ট্রেলিয়ার গণভোটে ‘না’ জয়ী

অস্ট্রেলিয়ার গণভোটে ভোটদান প্রক্রিয়া দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ভোটার ভোটের জন্য ব্যালট পেপার গ্রহণ করছেন, যা অস্ট্রেলিয়ার গণভোটের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্থানীয় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে এখনও প্রস্তুত নয় অস্ট্রেলিয়া। এই প্রশ্নে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক গণভোটে দেশটির বেশিরভাগ মানুষ ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন। অস্ট্রেলীয়রা যে স্থানীয় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিপক্ষে, তার আভাস আগেই দিয়েছিল দেশটির গণমাধ্যমগুলো।

রোববার ১৫ অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার অনুষ্ঠিত আলোচিত ভোটে ছয়টি রাজ্যেই ‘না’ পক্ষ বিজয়ী হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় বাম সরকারের জোরদার সমর্থন সত্ত্বেও আদিবাসীদের পক্ষের প্রচারণা কয়েক মাস ধরেই জনমত জরিপে পিছিয়ে ছিল। ভোটের ফল নেতিবাচক হওয়ার বিষয়টি আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। গণভোট সফল হতে অস্ট্রেলিয়াজুড়ে হওয়া ‘হ্যাঁ’-এর পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ার প্রয়োজন ছিল। পাশাপাশি ছয় রাজ্যের মধ্যে অন্তত চারটিতে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের নেতৃত্বে অনুষ্ঠিত গণভোটটি অস্ট্রেলিয়ানদের সামনে প্রশ্ন রেখেছিল, তারা মোট জনসংখ্যার ৩.৮ শতাংশ আদিবাসী এবং টোরেস স্ট্রেট দ্বীপবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান পরিবর্তন করতে রাজি হয়েছে কি-না।

এই ব্যবস্থার বিরোধীরা বলেন, গণভোট দেশটিকে জাতিগত লাইনে আরও বিভক্ত করবে।

ফলাফল ঘোষণার পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আলবেনিজ বলেন, তিনি ভোটকে সম্মান করেন। তিনি বলেন, এটি ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, অসম্মতির এই মুহূর্তটি আমাদের সংজ্ঞায়িত করে না এবং এটি আমাদের বিভক্তও করবে না। আমরা ‘হ্যাঁ’ ভোটার বা ‘না’ ভোটার নই। আমরা সবাই অস্ট্রেলিয়ান, আর এটাই আমাদের পরিচয়।

বিষয়:অস্ট্রেলিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…