চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ নিয়ে নাশকতা বরদাশত করা হবে না, এই সরকার দুর্বল না: জ্বালানি উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতিসহ কারো কোনরকম নাশকতা বরদাশত করা হবে না। এই সরকারকে দুর্বল না ভাবতেও পরামর্শ দেন তিনি।

রোববার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা যা করেছে সেটা অন্যায়। পল্লী বিদ্যুৎ সমিতির কেউ দায়িত্ব পালন না করে চলে গেলে তাদের একবারে চলে যাওয়া উচিত। দাবি দাওয়ার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা বেআইনি। এই সরকার দুর্বল সরকার নয়। জনগণের বিপুল সমর্থন আছে।

বিদ্যুতের সাবস্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, কেউ দায়িত্ব পালন না করলে তার জায়গায় বিকল্প লোক প্রস্তুত আছে। এই মুহূর্তে বাংলাদেশ ব্ল্যাক আউটের ঝুঁকিতে নেই। এই কাজ কাউকে করতে দেয়া হবে না।

সরকার ২০২৫ সালের মধ্যে ৫০ টি অনুসন্ধান কূপ খনন করতে চায় জানিয়ে তিনি বলেন, এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানিখাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে। এছাড়া সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পল্লী বিদ্যুৎ সমিতিবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিদ্যুৎ ও জ্বালানি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT