চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৬
অর্থনীতি
A A
ছবি: রাজধানীর পাম্প গুলোতে যানবহনের দীর্ঘ লাইন

ছবি: রাজধানীর পাম্প গুলোতে যানবহনের দীর্ঘ লাইন

বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় রেখে মাসিক সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে। পাশাপাশি, এপ্রিল মাসের জন্য আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ফলে আগামী মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

Banglabid

মুখপাত্র আরও জানান, দেশে ডিজেলের ব্যবহার তুলনামূলকভাবে বেশি হলেও অকটেন ও পেট্রোলের ব্যবহার কম, যা সরবরাহ ব্যবস্থাপনাকে সহজ করে তুলেছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা প্রধানত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়।

এদিকে জ্বালানি সাশ্রয়ে সরকার বিকল্প কিছু পদক্ষেপও বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং প্রয়োজনে অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগ। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এসব পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি নীতিগতভাবে বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকটেনআমদানিকৃষি সেচগণপরিবহনজ্বালানি তেলজ্বালানি নীতিজ্বালানি মন্ত্রণালয়জ্বালানি সংকটডিজেলতেলের দামপেট্রোলবাংলাদেশবিদ্যুৎ ও জ্বালানিবিশ্ববাজারসাশ্রয় পরিকল্পনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT