বাংলাদেশ

হত্যাকাণ্ডের বিচার না হলে সাদপন্থীদের সাথে আলোচনা নয়: নাজমুল কাসেমী

সংবাদ সম্মেলনে বক্তারা হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল কাসেমীসহ বিভিন্ন বক্তা হত্যাকাণ্ডের বিচার না হলে আলোচনা হবে না বলে জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টঙ্গীতে ইজতেমা প্রাঙ্গণে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেছেন, হত্যাকাণ্ডের বিচার না হলে সাদপন্থীদের সাথে কোনো আলোচনা হবে না।

শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের মতো তাবলীগে মতবিরোধ সৃষ্টি না করে বাংলাদেশে সবাই মিলে ইজতেমা আয়োজন করতে হবে। আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা শুরু হবে।

নাজমুল হাসান কাসেমী বলেন, মূল ইজতেমার আগেই ইজতেমা মাঠে সাদপন্থীদের জোড় ইজতেমা করার কারণে বিবাদের সৃষ্টি হয়। আমরা সেই দিন ঘটে যাওয়া হত্যা ও হামলার দ্রুত বিচার দাবী করছি সাথে সাদা পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের দাবি না মানা হলে আগামী ১০ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়ে। ২৫ জানুয়ারি ওলামা সম্মেলন এবং ওলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিষয়:ইজতেমা বিচার হত্যাকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…