চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত উড়োজাহাজের কেউই বেঁচে নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১২, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

বিধ্বস্ত উড়োজাহাজে থাকা কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই উল্লেখ করে আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। এছাড়া এই দুর্ঘটনায় মেডিকেলের ৫ শিক্ষার্থীও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ১২ জুন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ প্রধান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ বিকেলে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। লন্ডনগামী উড়োজাহাজটিতে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট ও ১০ জন ক্রু ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে যাননি। উদ্ধার কাজ এখন চলছে বলেও জানানো হয়।

এছাড়াও উড়োজাহাজটি একটি মেডিকেল কলেজের হোস্টেলে ধাক্কা খায়, এতে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায় যে হোস্টেলের একটি ডাইনিং হলের দেয়ালে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে এবং কিছু প্লেটে এখনও খাবার দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিধ্বস্ত উড়োজাহাজবিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেইভারতে বিধ্বস্ত উড়োজাহাজভারতে বিমান বিধ্বস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬

দক্ষিণাঞ্চলে বাড়ছে সর্জন পদ্ধতির চাষ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT