আন্তর্জাতিক

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ১৪ মরদেহ উদ্ধার

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের পর ধ্বংসাবশেষ ও মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের পর ধ্বংসাবশেষ ও মৃতদেহের ছবি, উদ্ধারকার্য চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোববার নেপালের মুস্তাং অঞ্চলের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহজটির সব আরোহী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নেপালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ধ্বংসাবশেষ দেখেই বোঝা যাচ্ছে দুর্ঘটনায় কারও বেঁচে থাকার কথা নয়। ধ্বংসাবশেষ ভূমি থেকে সাড়ে ১৪ হাজার ফিট উচ্চতায় হওয়ায় এবং আবহাওয়া প্রতিকূল থাকায় দুর্ঘটনাস্থলে মাত্র একবারই যেতে পেরেছে উদ্ধারকারী দল।

‘তারা এয়ার’ এর ফ্লাইটটি রোববার নেপালের পোখারা থেকে জমসমে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল। পরে মুস্তাং এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়।

বিষয়:দুর্ঘটনা নেপাল বিধ্বস্ত উড়োজাহাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…