চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামাবাদে নতুন আলোচনা নিয়ে ‘কোনো তথ্য নেই’: ট্রাম্পের মন্তব্যে নীরব ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনো আলোচনার বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই।

বুধবার (১৫ এপ্রিল) কয়েক ঘণ্টা আগে একটি কূটনৈতিক সূত্র ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)-কে জানায়, পরবর্তী বৈঠক নিয়ে ‘কোনো তথ্য নেই’।

এর আগে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে’ ইসলামাবাদ-এ ‘কিছু একটা ঘটতে পারে’, যা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইরনা জানায়, তেহরান ও ইসলামাবাদের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে এখনো কোনো বিষয় চূড়ান্ত হয়নি। সূত্রটি আরও জানায়, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও পাকিস্তান তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যা আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরনাইরান যুদ্ধ ২০২৬ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT