বিনোদন

‘কোথায় নিয়ে যাচ্ছে, জানি না’

বিক্ষোভে আটক ইমরান খানের প্রেমিকা লেখাও

‘কোথায় নিয়ে যাচ্ছে, জানি না’

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা অভিনেত্রী লেখাও ওয়াশিংটন।

আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন লেখাও। সেখানে তিনি জানান, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানেন না।

ভিডিওতে লেখাও বলেন, “আমরা আটক হয়েছি। আমাদের সবাইকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। আমি লোকেশন পাঠাচ্ছি। দয়া করে সেটি অনুসরণ করুন। আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমার কোনো ধারণা নেই। আশা করি, সবকিছু ভালোভাবেই হবে।”

ভারতের দিল্লিতে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে শনিবার মুম্বাইয়েও বিক্ষোভের আয়োজন করা হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মসূচিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়।

বিক্ষোভকারীদের জমায়েতের সম্ভাব্য স্থানগুলোর মধ্যে ছিল মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দান। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত এই স্থানে জমায়েত ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়।

বিধিনিষেধ অমান্য করে জমায়েতের চেষ্টা করায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তাদের মধ্যেই রয়েছেন ইমরান খান ও লেখাও ওয়াশিংটন। হিন্দুস্তান টাইমস

বিষয়:ইমরান খান মুম্বাই সিজেপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…