চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহ’র বিশ্বরেকর্ডের পর শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় মেলবোর্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নিতীশ কুমার রেড্ডির দুর্দান্ত এক ইনিংসের পর দারুণ স্পেলে ভারতকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ইতিহাস সেরা গড়ে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার দিনে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে চেপে ধরেছিলেন তিনি। যদিও তোপ সামলে তিনশো ছাড়ানো লিড নিয়ে ফেলেছে স্বাগতিক দল।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে বৃহস্পতিবার টসে জিতে রোহিত শর্মাদের ফিল্ডিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১২২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১৪০ রান করেন স্টিভেন স্মিথ। জবাবে ১১৯.৩ ওভারে ৩৬৯ রানে শেষ হয় ভারত।

বক্সিং ডে টেস্টে চতুর্থ দিনে রোববার বোর্ডে ১১ রান যোগ করতে পারে ভারত। নিতীশ কুমার রেড্ডির দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংস থেমেছে ১১৪ রানে। ১৮৯ বলে ১১টি চার ও ১টি ছক্কা হাঁকান রেড্ডি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

ভারত ৩৬৯ রানে গুটিয়ে গেলে ১০৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া। বড় লিড নিয়েও স্বস্তিতে থাকতে পারেনি অজিরা। তাদের দ্বিতীয় ইনিংসে আতঙ্ক ছড়ান বুমরাহ। এক পর্যায়ে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বসে দলটি। ৩০ রানে ৪ উইকেট দখলে নেন বুমরাহ।

বুমরাহর তোপের পর অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায় মার্নাস লাবুশেন আর প্যাট কামিন্সের জুটিতে। সপ্তম উইকেটে ১১৬ বলে ৫৭ রান যোগ করেন দুজনে। ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে লাবুশেন ফেরেন মোহাম্মদ সিরাজের বলে। খানিক পর মিচেল স্টার্ক দ্রুত কাটা পড়েন রানআউটে।

Reneta

নবম উইকেটে আবার নাথান লায়নকে নিয়ে প্রতিরোধ গড়েন কামিন্স। অজি কাপ্তান যোগ করেন ১৭ রান। ৯০ বলে ৪১ করে স্লিপে ক্যাচ দেন রবীন্দ্র জাদেজার বলে। এরপর স্কট বোল্যান্ডকে নিয়ে শেষ উইকেট জুটিতে ভারতের হতাশা বাড়াচ্ছেন লায়ন। ১১০ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে। ১ উইকেট হাতে রেখে চতুর্থ দিন শেষে ৩৩৩ রানের লিড হয়ে গেছে অস্ট্রেলিয়ার। রোমাঞ্চ জমে উঠেছে শেষদিন ঘিরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামিন্সনিতীশবোর্ডার-গাভাস্কার ট্রফিমেলবোর্নরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT