ক্রিকেট

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

ভারতীয় ক্রিকেটাররা মাঠে, আকাশি-সাদা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটাররা মাঠে, আকাশি-সাদা জার্সিতে, প্রস্তুত ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এরআগে আলোচনায় আসরটিতে ভারতের হয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা খেলতে পারবেন কিনা। তাদের খেলার জন্য লিওনেল মেসির দিকে তাকাতে বলছেন দেশটির সাবেক স্পিনার হরভজন সিং। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ৩৯ বর্ষী আর্জেন্টাইন অধিনায়ক আলো ছড়িয়েছেন, সেটি উদাহরণ হতে পারে।

ওডিআই বিশ্বকাপে কোহলি ও রোহিতের খেলা প্রসঙ্গে মেসির উদাহরণ টেনে হরভজন বলেছেন, ৩৯ বছর বয়সে মেসি যদি আর্জেন্টিনাকে ২০২৬ আসরের ফাইনালে তুলতে পারেন, তাহলে দুই ভারতীয় অভিজ্ঞও ওয়ানডে বিশ্বকাপে ভালো প্রভাব ফেলতে পারবেন।

‘খেলোয়াড় যেই হোক না কেন, বিশ্বাস করি মাপকাঠি হওয়া উচিত পারফরম্যান্স, বয়স নয়। বিরাটের বয়স ৩৯ হতে পারে, কিন্তু তিনি যদি এখনও মাঠে ২০ বছর বয়সীদের হারাতে পারেন, তাহলে তার বয়স কোন ব্যাপারই না। লিওনেল মেসির দিকে তাকান, ৪০ (৩৯) বছর বয়সেও পাঁচজন তাকে আটকাতে পারে না। যদি কোন খেলোয়াড়ের এমন ফিটনেস এবং দক্ষতা থাকে, যে পাঁচজন প্রতিপক্ষও তাকে আটকাতে না পারে, তাহলে আমরা বলতেই পারি দক্ষতাই সবসময় প্রাধান্য পায়।’

‘যদি কোচ হতাম, আমার কাজ হতো তাদের সুযোগ করে দেয়া। কারণ বৈভব সূর্যবংশীর চেয়ে রোহিত ও বিরাটের কাছ থেকে আমার প্রত্যাশা অনেকবেশি থাকত। তাদের ৩০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, যা সূর্যবংশীর নেই। হ্যাঁ, একজন সূর্যবংশী মাঠে নেমে বোলারদের গুঁড়িয়ে দিতে পারে, কিন্তু বিরাট ও রোহিতের অভিজ্ঞতা আছে। ফিটনেসই অগ্রাধিকার, এবং পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। পারফরম্যান্সই চূড়ান্ত মাপকাঠি। তাই যদি এ দুজন রান করতে পারে এবং শ্রেয়াস আয়ার বা যশস্বী জয়সওয়ালের ফিটনেসের সাথে পাল্লা দিতে পারে, তাহলে বাকি কিছুই গুরুত্বপূর্ণ নয়।’

বিষয়:আর্জেন্টিনা কোহলি ভারত মেসি রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…