চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মগোপনে থেকে মমতাজের গান, কী বলছেন নেটিজেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
মমতাজ স্টুডিওতে গান রেকর্ডিং করছেন, হাস্যোজ্জ্বল ও আবেগপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে আছেন দলটির নেতাকর্মীদের অনেকে। সেই তালিকায় আছেন দলটির সাবেক সাংসদ ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম।

ফেসবুকে সরব থাকলেও ছাত্র-জনতার আন্দোলন যখন গতি পেতে শুরু করে, জুলাইয়ের মাঝামাঝি থেকে ফেসবুকেও আর দেখা যায়নি মমতাজকে। সবশেষ ১৬ জুলাই তিনি পোস্ট করেন। এর প্রায় তিন মাস পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফিরলেন মমতাজ!

সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে’-গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে।

Banglabid

তবে ভিডিওটি মমতাজ কোথায় বসে ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। ভিডিও এ পর্যন্ত প্রায় আড়াই মিলিয়ন ভিউ হয়েছে। শেয়ায় হয়েছে ২ হাজারের বেশী, সঙ্গে মন্তব্য এসেছে প্রায় ষোল হাজার!

ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। সোহাগ নামে একজন লিখেছেন, “আপনি এটাই ধরে থাকলে আরও জনপ্রিয় হয়ে সবার হৃদয়ে স্থান নিতে পারতেন।” হাফিজ নামে একজন লিখেছেন, “আপা খুব মিস করছি আপনাকে, অনেক দিন পরে দেখলাম, যেখানে থাকেন ভালো থাকবেন সবসময়, দোয়া আশির্বাদ করি।” সাবরিনা নামের একজন লিখেছেন, ‘গানের মানুষ রাজনীতির সাথে জড়ানোই কাল হলো।”

শাকিল নামে একজন লিখেছেন, “২০১৪ সালে তোমার নির্বাচনী এলাকা সিংগাইরের গোবিন্দল গ্রামে তোমাদের নির্দেশে যে ৪জন নিরস্ত্র নিরঅপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই মামলার প্রধান আসামি তুমি আর তুমি মনের সুখে গান গাও, গাইতে থাকো যতক্ষণ মনে গাইতে পারো।”

Reneta

আরেকজন লিখছেন, আপনার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবনের বাইরে একজন শিল্পী হিসেবে আপনার বিশাল গানের ভক্ত আমি।কত শত মুরশিদি, বিচ্ছেদ, বৈঠকি ইত্যাদি গান আপনার গলায় গেয়েছেন। তরিকাপন্থি এমন লোক পাওয়া যাবে না যে আপনার গান শুনে কান্না করেনি গানের মাঝেই বেঁচে থাকবেন যুগ যুগ। আপনার মতো শিল্পী আর হবে না এই বাংলায়।” ইয়াকুব নামের একজন লিখেছেন, “কর্মীদের কে বাংলাদেশে এতিম করে, বিদেশে আরাম আয়েশে থাকেন আপনারা। যারা নিজের সব কিছু দিয়ে এম পি বানিয়েছিলো তাদের খবর নেওয়াটা ও জরুরী। মানুষের ভোটের অধিকার হরণ করে সাংসদ হয়েছিলেন, সেই বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলার মাটিতে, অপেক্ষা করুণ।”

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেকের নামে হয়েছে মামলা। এই তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রজনতামমতাজমমতাজ বেগমলিড বিনোদনশিল্পীসংগীতসাংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানি গায়ক আতিফ ঢাকায় আসছেন, কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে নিষিদ্ধ তার গান, তবু ধন্যবাদ দিলেন আতিফ

আগস্ট ১২, ২০২৬

সফর মাসের শেষ বুধবার, পবিত্র আখেরি চাহার সোম্বা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ২২ বছর পর মৃত্যুদণ্ডের বিধান বাতিল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

আগস্ট ১২, ২০২৬

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT