চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলা

গোলাম সরওয়ার ছানু গোলাম সরওয়ার ছানু
৫:২৯ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৩ সালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় ‎মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কন্ঠশিল্পী মমতাজ বেগমসহ ৯০ জনের নামে আদালতে মামলা করা হয়েছে। 

‎বুধবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুলদের আদালতে নিহত মাওলানা নাসির উদ্দিনের ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৫২ নেতা-কর্মী ও ৩৮ পুলিশ সদস্য।

মামলার বাকি আসামিরা হলেন, সাবেক পৌর মেয়র মীর মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, সহসভাপতি রমজান আলী চেয়ারম্যান,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর পৌর মেয়র আবু নঈম মো. বাশার, পৌর কমিশনার আব্দুস সালাম খান, সমেজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমেজ উদ্দিনসহ মোট ৫২ জন।

Banglabid

পুলিশ সদস্যরা হচ্ছেন, তৎকালীন দায়িত্ব থাকা মানিকগঞ্জ সদরের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মহিবুল আলম, মদন মোহন বণিক, মোহাম্মদ রবিউল ইসলাম, সিংগাইর থানার এস আই আদিল মাহমুদ, মোজাম্মেল হোসেনসহ ৩৮ জন।

জানা যায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে গোবিন্দল বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীসহ কিছু সংখ্যক পুলিশ অবস্থান করছিল। এসময় কিছু সংখ্যক মুসুল্লির একটি মিছিল সিংগাইরের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাঁধা দেয়।

এসময় পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উল্লেখিত সন্ত্রাসী কর্মীগণ বিভিন্ন প্রকার প্রাণনাশক আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের পোষাক পরিধান করে নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালালে ঘটনাস্থলে চারজন নিহত হয় ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিমমতাজমানিকগঞ্জহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT